images

সারাদেশ

আবাসিক হোটেল থেকে ১০ তরুণ-তরুণী গ্রেফতার

জেলা প্রতিনিধি

১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৫ পিএম

চট্টগ্রামে একটি আবাসিক হোটেলে ১০ তরুণ-তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে অসামাজিক কার্যক্রমের অভিযোগ এনেছে পুলিশ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকার স্বপ্নীল আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১০ তরুণ-তরুণীকে গ্রেফতার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান।

তিনি বলেন, বাকলিয়া থানার চাক্তাই ভেড়া মার্কেট এলাকার স্বপ্নীল আবাসিক হোটেলের চতুর্থ তলার একাধিক কক্ষ থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলাসহ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/টিবি