জেলা প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৮ এএম
লক্ষ্মীপুর-(২) রায়পুর আসনের ধানের শীষের প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া ভোট যুদ্ধে বিজয়ী হয়ে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী (দাঁড়িপাল্লা) প্রতীকের মনোনীত মাস্টার রুহুল আমিন ভূঁইয়ার সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেন। সাথে করে নিয়ে গেলেন ফুলের তোড়া ও মিষ্টি।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বিজয়ী নবনির্বাচিত এমপি খায়ের ভূঁইয়া জেলা শহরের অবস্থিত নদী বাংলায় রুহুল আমিন ভূঁইয়ার বাসায় যান।
এমন উদ্যোগ রাজনীতির অঙ্গনে মাইলফলক হয়ে থাকবে দুই নেতার আনন্দঘন মুহূর্ত। দুইজন কুশল বিনিময় করেন। বেশ কিছুক্ষণ রায়পুর আসনটির উন্নয়নমূলক কাজ করার বিষয়ে আলাপচারিতা করেন দুই রাজনৈতিক ব্যক্তি। বিএনপির খায়ের ভূঁইয়া জামায়াত নেতা রুহুল আমিন ভূঁইয়া কাছ থেকে বিভিন্ন দিকনির্দেশনা পরামর্শ দেন।
আরও পড়ুন: ফাঁসির সেল থেকে সংসদে
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- সাবেক সদর পশ্চিম বিএনপির যুগ্ম-আহ্বায়ক ফখরুল ইসলাম স্বপন, যুবদল নেতা বেলাল মাহমুদ, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমির আহম্মেদ রাজু, ছাত্রনেতা নাজমুল হাসান নোমান, ইয়ামিনসহ প্রমুখ।
উল্লেখ্য, আবুল খায়ের ভূঁইয়া ১ লাখ ৪৫ হাজার ৯১৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী এসইউএম রুহুল আমিন ভূঁইয়া ১ লাখ ৩৪ হাজার ৪২ ভোট পেয়েছেন। রুহুল আমিন ভূঁইয়া লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির।
বিএনপির খায়ের ভূঁইয়া প্রয়াত বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দীর্ঘদিনের রাজনৈতিক উপদেষ্টা ছিলেন। এবং ৩ বারের সাবেক সংসদ সদস্য। এবারসহ ৪বার এমপি নির্বাচিত হয়েছেন খায়ের ভূঁইয়া রায়পুর আসন থেকে।
প্রতিনিধি/এমআই