Dhaka Mail Logo

সারাদেশ

বিএনপি প্রার্থীর কাছে হারলেন ব্যারিস্টার ফুয়াদ

জেলা প্রতিনিধি

১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৪ পিএম

বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে বিএনপির বিজয়ী প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীনের কাছে পরাজিত হয়েছেন ১১ দলীয় জামায়াত জোটের প্রার্থী আসাদুজ্জামান ভুঁইয়া (ব্যারিস্টার ফুয়াদ)। বেসরকারি ফলাফলে ১৯ হাজার ৭৩৮ ভোটের ব্যবধানে পরাজিত হন তিনি। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তা খাইরুল আলম সুমন এ ফল ঘোষণা করেন। ফুয়াদ আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক।

তথ্যানুযায়ী, এ আসনে ৮০ হাজার ৯৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী জয়নুল আবেদীন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে জোটের প্রার্থী ফুয়াদ পেয়েছেন ৬১ হাজার ১৯২ ভোট। আর ইসলামী আন্দোলনের প্রার্থী মুহাম্মদ সিরাজুল ইসলাম পেয়েছেন ১৬ হাজার ৩২৬ ভোট।

এ আসনে মোট ভোটারসংখ্যা তিন লাখ ১০ হাজার ৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৫৬ হাজার ৮৪৬ জন, নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ২৪৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন একজন।

প্রতিনিধি/ এজে