images

সারাদেশ

হেরে গিয়েও বিজয়ীর বাসায় ফুল নিয়ে গেলেন শিশির মনির

জেলা প্রতিনিধি

১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৬ পিএম

সুনামগঞ্জ-২ (দিরাই ও শাল্লা) আসনে বিজয়ী মো. নাছির উদ্দিন চৌধুরীর বাসায় গিয়ে তাকে ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছেন পরাজিত প্রার্থী মোহাম্মদ শিশির মনির। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে দিরাই পৌর শহরের দাউদপুর এলাকায় নাছির উদ্দিনের বাসভবনে যান তিনি। সেখানে তারা একে অপরকে মিষ্টি মুখ করান এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় করেন। শিশির মনির ফুল দিয়ে নাছির চৌধুরীকে বিজয়ের শুভেচ্ছা জানান।

এর আগে গত বৃহস্পতিবার রাতে ভোট গণনা চলাকালীন সময়েই প্রতিদ্বন্দ্বী প্রার্থী (জামায়াতে ইসলামী) মোহাম্মদ শিশির মনির নাছির চৌধুরীকে অভিনন্দন জানিয়েছিলেন।

ভোটের ফলাফলে মো. নাছির চৌধুরী ‘ধানের শীষ’ প্রতীকে ৯৯,৫২২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ শিশির মনির পেয়েছেন ৬৩ হাজার ২২০ ভোট।

প্রতিনিধি/একেবি