images

সারাদেশ

ঝালকাঠির দুটি আসনে বিএনপি জয়ী

জেলা প্রতিনিধি

১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৮ পিএম

ঝালকাঠি দুইটি সংসদীয় আসনে বিএনপির প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।

ঝালকাঠি-১ (রাজাপুর -কাঁঠালিয়া) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে ৬২ হাজার ১০ ভোট পেয়ে বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম জামাল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ড. ফয়জুল হক দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ১২০ ভোট।

ঝালকাঠি-২ (সদর - নলছিটি) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ১৩ হাজার ৪১৯ ভোট পেয়ে বিএনপি প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভূট্টো বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী শেখ নেয়ামুল করিম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭০ হাজার ৫৫৬ ভোট।

আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা মো. মমিন উদ্দিন।

ঝালকাঠি দুইটি আসনে মোট ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যার মধ্যে ঝালকাঠি-১ (রাজাপুর -কাঁঠালিয়া) আসনে ১০ জন এবং ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে ৮ জন।

ঝালকাঠি-১ আসনে প্রার্থীরা হলেন, বিএনপির রফিকুল ইসলাম জামাল (ধানের শীষ), জামায়াতে ইসলামীর ড. ফয়জুল হক (দাঁড়িপাল্লা), ইসলামি আন্দোলনের ইব্রাহিম আল হাদি (হাতপাখা), স্বতন্ত্র এম মঈন আলম ফিরোজী (হাঁস) স্বতন্ত্র মো. সাব্বির আহমেদ (মোরগ), জনতার দল জসীম উদ্দিন তালুকদার (কলম),জাতীয় পার্টির মো. কামরুজ্জামান খান (লাঙ্গল), জাতীয় পার্টি -জেপির রুবেল হাওলাদার (বাইসাইকেল), জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি সোহরাব হোসেন (তারা) ও গণঅধিকার পরিষদ শাহাদৎ হোসেন (ট্রাক)।

আরও পড়ুন

রাজবাড়ীর ২টি আসনেই বিএনপি প্রার্থী জয়ী

ঝালকাঠি-২ আসনের প্রার্থীরা হলেন, বিএনপির ইসরাত সুলতানা ইলেন ভুট্টো (ধানের শীষ), জামায়াতে ইসলামীর এস এম নেয়ামুল করিম (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলনের সিরাজুল ইসলাম সিরাজী (হাতপাখা), স্বতন্ত্র সৈয়দ রাজ্জাক আলী সেলিম (মোটরসাইকেল), গণঅধিকার পরিষদের মাহমুদুল ইসলাম সাগর (ট্রাক), স্বতন্ত্র নূরুদ্দীন সরদার (কলস),ন্যাশনাল পিপলস পার্টি -এনপিপির ফোরকান হোসেন (আমি) ও জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির মাসুদ পারভেজ (তারা)।

ঝালকাঠি -১ আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৯০টি যার মধ্যে রাজাপুরে ৫০ টি ও কাঁঠালিয়াতে ৪০টি। এ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৮ হাজার ৪৩০ জন। যার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৬ হাজার ৪২৭ জন, মহিলা ভোটার ১ লাখ ১২ হাজার ১ জন এবং তৃতীয় লিঙ্গের ২ জন।

ঝালকাঠি -২ আসনে মোট ভোট কেন্দ্র রয়েছে ১৪৭টি যার মধ্যে সদরে ৭৭টি ও নলছিটিতে ৭০টিকে। এ আসনে মোট ভোটার রয়েছে ৩ লাখ ৬৫ হাজার ৩৯৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৫ হাজার ৪ শত ৫০ জন, নারী ভোটার ১ লাখ ৭৯ হাজার ৯ শত ৪৪ জন এবং তৃতীয় লিঙ্গের রয়েছে ২ জন।

প্রতিনিধি/এসএস