জেলা প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৬ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলার চারটি সংসদীয় আসনেই বিএনপির প্রার্থীরা বেসরকারিভাবে বিজয় লাভ করেছে।
ভোলা-১ আসনে বিএনপি জোটের বিজেপি প্রার্থী ও বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ (গরুর গাড়ি) প্রতীকে ১ লাখ ৪ হাজার ৪৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী জেলা নায়েবে আমির অধ্যক্ষ নজরুল ইসলাম (দাঁড়িপাল্লা) প্রতীক নিয়ে ৭২ হাজার ৪৭১ ভোট পেয়েছেন।
ভোলা-২ আসনে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহীম ১ লাখ ১৯ হাজার ৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী ফজলুল করিম পেয়েছেন ৯৩ হাজার ৭০৭ ভোট।
আরও পড়ুন
ভোলা-৩ আসনে বিএনপির প্রার্থী হাফিজ উদ্দিন আহমদ ১ লাখ ৪৫ হাজার ৯৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত জোটের বাংলাদেশ ডেভলেপমেন্ট পার্টির প্রার্থী মো. নিজামুল হক পেয়েছেন ৫৭ হাজার ৩৫১ ভোট।
ভোলা-৪ আসনে বিএনপির প্রার্থী নুরুল ইসলাম নয়ন ১ লাখ ৮৯ হাজার ৩৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের প্রার্থী মো. মোস্তফা কামাল পেয়েছেন ৮১ হাজার ৪৩৭ ভোট।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে ভোলা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান এই ফলাফল ঘোষণা করেন।
প্রতিনিধি/এসএস