images

সারাদেশ

লক্ষ্মীপুর-৪: বিজয়ী ধানের শীষের নিজান

জেলা প্রতিনিধি

১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৬ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে ১ লাখ ১৩ হাজার ৭২৫ ভোট পেয়ে ধানের শীষের প্রার্থী এবিএম আশরাফ উদ্দিন নিজান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার প্রার্থী এআর হাফিজ উল্যাহ ৭১ হাজার ১৫৯ ভোট পেয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে আসনটির ১২২ কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফার ইয়াসমিন নিপা এবং সহকারি রিটার্নিং কর্মকর্তা ও কমলগর উপজলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত উজ জামান খান।

ফলাফলে জানানো হয়, ১২২ কেন্দ্রে ধানের শীষের প্রার্থী ১ লাখ ১৪ হাজার ২৬ ভোট ও দাঁড়িপাল্লার প্রার্থী ৭০ হাজার ৭৬৫ ভোট পেয়েছেন। এরমধ্যে রামগতির ৬৭টি কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ৫৮ হাজার ৫৭৫ ও দাঁড়িপাল্লা পেয়েছে ৪৫ হাজার ৭৪৪ ভোট। এছাড়া কমলনগরের ৫৫ টি কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ৫৫ হাজার ৪১২ ও দাঁড়িপাল্লা পেয়েছে ২৫ হাজার ১৬৪ ভোট।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, আসনটিতে ৪ লাখ ১৮ হাজার ১৬০ জন ভোটার। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৮ হাজার ৪৮৩ জন, নারী ভোটার ১ লাখ ৯৯ হাজার ৬৭৬ জন ও ১ জন হিজড়া ভোটার। এ আসনে ৫৮-৬২ শতাংশ ভোত কাস্ট হয়েছে।

প্রসঙ্গত, আশরাফ উদ্দিন নিজান আসনটির সাবেক দুই বারের সংসদ সদস্য। তিনি বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাফিজ উল্যাহ জেলা জামায়াতের সেক্রেটারি।

প্রতিনিধি/জেবি