জেলা প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩২ পিএম
নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাছুম মোস্তফা বেসরকারিভাবে জয়ী হয়েছেন। এ আসনে মোট ৮২টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে। ৮২টি কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মাছুম মোস্তফা পেয়েছেন ৮১ হাজার ২৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাবু তাহের তালুকদার ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৭৮ হাজার ৬৮৫ ভোট। তাদের ভোটের ব্যবধান ২৫৬৭ টি।
এই আসনে পোস্টাল ভোট রয়েছে ২৩৯৮টি। পোস্টাল ভোটের রেজাল্ট এখনো পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১০টায় সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
নেত্রকোনা-৫ আসনে বিএনপির প্রার্থী আবু তাহের তালুকদার, জামায়াতে ইসলামীর মাছুম মোস্তফা ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নুরুল ইসলামসহ তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ আসনে মোট ভোটার দুই লাখ ৯০ হাজার ১১৭ জন।
প্রতিনিধি/ এজে