images

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জের তিন আসনেই বিশাল ব্যবধানে এগিয়ে ‘দাঁড়িপাল্লা’

জেলা প্রতিনিধি

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৯ পিএম

চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনেই জামায়াতের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থীরা বিপুল ভোটে এগিয়ে রয়েছেন বলে খবর পাওয়া গেছে। 

সর্বশেষ প্রাপ্ত ফলাফল অনুযায়ী, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে জামায়াত নেতা নূরুল ইসলাম বুলবুল প্রায় দ্বিগুণ ব্যবধানে এগিয়ে আছেন। বাকি দুটি আসনেও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীরা বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যমতে আসনভিত্তিক ফলাফল নিচে দেওয়া হলো:

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর)
এই আসনে মোট কেন্দ্র ১৭২টি। এখন পর্যন্ত ১৩০টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে।

নূরুল ইসলাম বুলবুল (দাঁড়িপাল্লা): ১ লাখ ৪১ হাজার ৪৭৮ ভোট।

হারুনুর রশীদ (ধানের শীষ): ৯১ হাজার ৯৫২ ভোট।

চাঁপাইনবাবগঞ্জ-২
এই আসনে মোট ১৮৪টি কেন্দ্রের মধ্যে ১৭২টির ফলাফল পাওয়া গেছে।

ড. মিজানুর রহমান (দাঁড়িপাল্লা): ১ লাখ ৬০ হাজার ১৮৯ ভোট।

আমিনুল ইসলাম (ধানের শীষ): ১ লাখ ৪৩ হাজার ৮০৩ ভোট।

চাঁপাইনবাবগঞ্জ-১
এই আসনে মোট ১৫৯টি কেন্দ্রের মধ্যে ১৩২টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে।

মাওলানা ড. কেরামত আলী (দাঁড়িপাল্লা): ১ লাখ ৭০ হাজার ৭৬৫ ভোট।

শাহজাহান মিয়া (ধানের শীষ): ১ লাখ ৩৬ হাজার ৬৫১ ভোট।

প্রতিনিধি/একেবি