images

সারাদেশ

বরগুনা-১ আসনে ৪০ কেন্দ্রের ফলাফলে এগিয়ে ইসলামী আন্দোলন

জেলা প্রতিনিধি

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৮ পিএম

দেশব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশে প্রথমবারের মতো এই নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে গণভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি আসনে একটানা চলেছে ভোটগ্রহণ। এখন চলছে ভোট গণনা পর্ব। 

এরই মধ্যে বরগুনা-১ আসনের ৪০টি কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ১৮ মিনিট পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, এই ৪০টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. অলিউল্লাহ এগিয়ে রয়েছেন। তিনি পেয়েছেন ৩০ হাজার ৯১ ভোট।

মো. অলিউল্লাহর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৭৩৪ ভোট।

আসনটিতে হাতপাখার প্রার্থী ১ হাজার ৩৫৭ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। এর আগে, ২২টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষের প্রার্থী এগিয়ে থাকলেও ৪০ কেন্দ্রের ফলাফলে হাতপাখার প্রার্থী তাকে ছাড়িয়ে যায়।

প্রতিনিধি/ এজে