images

সারাদেশ

ভাণ্ডারিয়ায় ভুয়া পর্যবেক্ষকের দুই বছরের কারাদণ্ড

জেলা প্রতিনিধি

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৭ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর-২ আসনের ভাণ্ডারিয়া উপজেলার ২২ নম্বর দক্ষিণ হেতালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে মো. সাইফুল ইসলাম (২৫) নামের এক ভুয়া পর্যবেক্ষককে আইনশৃঙ্খলা বাহিনী আটক করে।

আরও পড়ুন

খালিয়াজুরীতে জাল ভোট দিতে গিয়ে যুবক আটক

পরে তাকে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট (নির্বাচনি দায়িত্বপ্রাপ্ত) মো. জাকির হোসাইন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেন। সে উপজেলা হেতালিয়া গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে।

প্রতিনিধি/এসএস