images

সারাদেশ

নারীদের ভোটগ্রহণে ধীর গতির অভিযোগ মনির হোসেন কাসেমীর

জেলা প্রতিনিধি

১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৭ এএম

নারায়ণগঞ্জ ৪ আসনের বিএনপি জোট মনোনীত পদপ্রার্থী মুফতি মনির হোসেন কাসেমী ভোটগ্রহণে ধীরগতি নিয়ে অভিযোগ তুলেছেন। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ফতুল্লার এনায়েত নগর ইউনিয়ন পরিষদ এর মুসলিম নগর এলাকা ১,২, ৩, ৪, ৫ কেন্দ্র পরিদর্শন করেন মুফতি মনির হোসেন কাসেমী।

কেন্দ্রগুলো পরিদর্শন শেষে মুফতি মনির হোসেন বলেন, ‘ধর্মগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ নং কেন্দ্রে অত্যন্ত ধীর গতিতে চলছে নারী ভোটারদের ভোট প্রদানের কার্যক্রম। ২ ঘন্টায় ভোট পড়ছে ২১টি অথচ পুরুষ ভোটার একই কেন্দ্রে ভোট দিয়েছেন ৮৫ জন।’

‘আমার মা-বোনরা বোরখা পড়ে রোধে কষ্ট পাচ্ছে। এভাবে ভোট দিলে ঘন্টায় ভোট পড়বে ১০/১১ টি। আমি প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের অনুরোধ করছি যেন এমন পরিস্থিতি না হয়’- যোগ করেন তিনি।  

প্রতিনিধি/এনএম