জেলা প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৮ এএম
মৌলভীবাজারের চারটি সংসদীয় আসনে কঠোর নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। উৎসবমুখর পরিবেশে ভোটাররা পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করছেন।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানা যায়, মৌলভীবাজারের ৪টি আসনে মোট ভোটার সংখ্যা ১৬ লাখ ১৪ হাজার ৯৩৬ জন। ৫৫৪টি ভোটকেন্দ্রে ৩ হাজার ১০৫টি কক্ষ রয়েছে। নির্বাচনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে ২৮ জন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট থাকবেন ৮ জন।

মৌলভীবাজারে ৫৫৪টি ভোটকেন্দ্রে ১ হাজার ১০৯ জন পুলিশ, ৭ হাজার ২০২ জন আনসার ভিডিপির সদস্য ও ৫৬৪ জন গ্রাম পুলিশের সদস্য ভোটকেন্দ্রে থাকবেন।
বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজারের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল বলেন, জেলা প্রশাসন সবার সহযোগিতায় একটি গ্রহণযোগ্য, স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর।
প্রতিনিধি/এস এস