জেলা প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৮ এএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি ২৯৮ নং সংসদীয় আসনে নিজ জেলা খাগড়াছড়িতে ডাকসু ভিপি সাদিক কায়েম ভোট প্রদান করেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ৮ নং পৌর ওয়ার্ডে শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিতিতে ভোট কেন্দ্রে ভোট দেন তিনি।
ভিপি সাদিক কায়েম বলেন, ইনসাফ প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখতে নতুন প্রজন্মকে সোচ্চার থাকতে হবে। ৫ আগস্টের পর বাংলাদেশের মানুষের প্রত্যাশার বিজয়।

তিনি বলেন, পছন্দের প্রার্থীকে ভোট দেন, যারা ইনসাফের পক্ষে সত্য কথা বলেন। যারা সংস্কারের পক্ষে, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও রাহাজানি বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। সত্য নেতৃত্ব বাছাইয়ের আহ্বান জানান তিনি।
২৯৮ নং খাগড়াছড়ি আসনে ৯ উপজেলায় ২০৩টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। খাগড়াছড়ি আসনে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।

জেলায় মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৪ হাজার ১৪৪ জন। তার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮০ হাজার ২০৬ জন ও নারী ভোটার ২ লাখ ৭৩ হাজার ৯০৪ জন এবং তৃতীয় লিঙ্গের ৪ ভোটসহ এবার নতুন ভোটার প্রায় ২৭ হাজারের বেশি।
প্রতিনিধি/এসএস