জেলা প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫০ এএম
বিএনপির যুগ্ম মহাসচিব লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, দীর্ঘ প্রতীক্ষার পর আমরা একটি নির্বাচনের পরিবেশ পেয়েছি। অনেক কষ্ট, ত্যাগ-শ্রমের বিনিময়ে পর আজ দেশবাসী, তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। স্বাভাবিক ও সুন্দর পরিবেশে ভোটকেন্দ্রগুলোতে ভোটগ্রহণ চলছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে লক্ষ্মীপুর সরকারি আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শনে এসে গণমাধ্যমকর্মীদের দেওয়া এক সাক্ষাৎকারে এ্যানি এসব কথা বলেন।
এ্যানি বলেন, আমরা প্রত্যাশা করি দিনব্যাপী এমন পরিবেশ থাকবে। সারাদেশে আজ উৎসবের আমেজ দেখছি। সবার মাঝে উৎসবের আনন্দ দেখছি। ইনশাআল্লাহ ধানের শীষ প্রতীকের বিজয়ের মধ্যে দিয়ে তারেক রহমান আগামীতে রাষ্ট্র পরিচালনা করবেন।
এসময় এ্যানির সঙ্গে উপস্থিত ছিলেন—জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, সদর উপজেলা পূর্ব বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, বিএনপি নেতা মহিন উদ্দিন ও ছাত্রদল নেতা জিদান চৌধুরীসহ প্রমুখ।
প্রতিনিধি/টিবি