images

সারাদেশ

উৎসবমুখর পরিবেশে গাজীপুরে শুরু হয়েছে ভোটগ্রহণ

জেলা প্রতিনিধি

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৮ এএম

উৎসাহে উদ্দীপনা আর উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে গাজীপুর ভোট গ্রহণ। সকাল সাড়ে ৭টা থেকে টানা সাড়ে ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। ভোট গ্রহণ নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন।

গাজীপুরে ৫টি সংসদীয় আসনে এবার নির্বাচনে ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া এবার জুলাই সনদ বাস্তবায়নে অনুষ্ঠিত হচ্ছে গণভোট। সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের ভিড় দেখা গেছে। পুরুষের পাশাপাশি নারীরা লম্বা লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে অনেক ভোটার উচ্ছ্বাস প্রকাশ করছেন।

fa58522f-fcca-4dca-97fc-593706e5ab95

আরও পড়ুন

ভোট দিলেন বিএনপি প্রার্থী দুলু

5bc46bdd-ff4e-4b90-902b-b4397a80946e

নির্বাচন উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। চার স্তরের নিরাপত্তা বলয়ে ভোট কেন্দ্রগুলো ঢেকে ফেলা হয়েছে। প্রতিটি কেন্দ্রের ভেতর পুলিশের পাশাপাশি আনসার সদস্যরা কাজ করছেন। এছাড়া কেন্দ্রের বাইরে স্ট্রাইকিং ফোর্স হিসেবে র‍্যাব, বিজিবি ও সেনাবাহিনী কাজ করছে। আচরণবিধি দেখভালের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ দায়িত্ব পালন করছেন।

104f0d39-91a7-483c-a1a8-e0bac699532a

জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, এবার নির্বাচনে সাড়ে ১৮ হাজার আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসনের ৩৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছাড়াও। ৫টি নির্বাচনি ইনকোয়ারি টিম কাজ করছে। জেলায় এবার ৯৩৫টি ভোট কেন্দ্রের মাধ্যমে ২৭ লাখ ৩৮ হাজার ২৪৫ জন ২৪৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এখন পর্যন্ত ভোটের পরিবেশ ভালো রয়েছে, কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

প্রতিনিধি/এসএস