Dhaka Mail Logo

সারাদেশ

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকবে ৩ দিন

জেলা প্রতিনিধি

১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৬ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সাপ্তাহিক সরকারি ছুটি মিলিয়ে টানা তিন দিন দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি রফতানি বাণিজ্যসহ বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকবে। এদিকে, প্রথমবারের মতো ভোটের দিন হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে যাত্রী পারাপার কার্যক্রম বন্ধ থাকবে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে এ তথ্য জানিয়েছেন হিলি কাস্টমস সুপার এম আর জামান বাঁধান।

এম আর জামান জানান, জাতীয় নির্বাচন উপলক্ষে আগামীকাল বুধবার (১১ ফেব্রুয়ারি), বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) এবং সাপ্তাহিক ছুটি শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বন্দরে ভারত থেকে পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকবে। আগামী শনিবার (১৪ ফেব্রুয়ারি) থেকে আমদানি-রফতানিসহ সকল কার্যক্রম স্বাভাবিক হবে। 

হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন উপলক্ষে আমরা ভারত থেকে পণ্য আমদানি-রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। ভারত-হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনকে পত্রের মাধ্যমে বিষয়টি অবগত করা হয়েছে।

প্রতিনিধি/টিবি