জেলা প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৮ পিএম
পুলিশের সামনেই গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনের রাস্তায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্ত।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ককটেল বিস্ফোরণে বিকট শব্দে পুরো শহর কেঁপে ওঠে এবং আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিস্ফোরণের সাথে সাথেই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা, সংগ্রহ করে আলামত। তবে তাৎক্ষণিক কোন প্রতিক্রিয়া ব্যক্ত করেনি পুলিশ।
এর আগে গত ২৮ জানুয়ারি রাতে জেলা ও দায়রা জজের বাসভবনে ককটেল হামলার ঘটনা ঘটে। এরপর থেকে জেলা প্রশাসকের বাসভবনের সামনের রাস্তায় অতিরিক্ত পুলিশ গার্ড বসানো হয়।
প্রতিনিধি/একেবি