Dhaka Mail Logo

সারাদেশ

আমি যদি চাঁদাবাজি না করে থাকি, তাহলে আপনারা আমাকে ভোট দিন: মণি

জেলা প্রতিনিধি

০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৪ এএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাই চেয়ারম্যান বরগুনা-২ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ নুরুল ইসলাম মনি বলেছেন, আমি যদি চাঁদাবাজি করে থাকি, তাহলে আপনারা আমাকে ভোট দেবেন না। আর যদি না করে থাকি, তাহলে আপনাদের প্রতি আমার দাবি আপনারা আমাকে ভোট দিন।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটায় পাথরঘাটা উপজেলা বিএনপির আয়োজনে পৌর শহরের কে এম মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

9cee29f1-c538-4581-b937-eed60a51c144

নুরুল ইসলাম মনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষকদলসহ সব নেতাকর্মীকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চাঁদাবাজি থেকে বিরত থাকতে হবে। যারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, তারা ১৩ ফেব্রুয়ারির পর এলাকায় থাকতে পারবে না। আমি স্পষ্ট করে হুঁশিয়ারি দিয়ে বলছি, চাঁদাবাজদের কোনো জায়গা আমার এলাকায় হবে না।

তিনি আরও বলেন, একটি দল মানুষের মৃত্যুর আগেই জান্নাতের টিকিট বিক্রি করে। জান্নাত পেতে হলে কি আগে মারা যেতে হবে? মানুষের হায়াত আল্লাহর হাতে।

আরও পড়ুন

‘হ্যাঁ’ ভোট দিতে জনগণের প্রতি আহ্বান ড. আসাদুজ্জামান রিপনের

হিন্দু সম্প্রদায়ের প্রসঙ্গে তিনি বলেন, একটি দল হিন্দু সম্প্রদায়কে পুঁজি করে রাজনীতি করেছে। তারা ভেবেছে হিন্দুরা তাদের একচেটিয়া ভোটব্যাংক। কিন্তু আজকের এই জনসভায় আপনারা দেখছেন, হিন্দু সম্প্রদায়ের মানুষও আমাদের সঙ্গে আছে।

নুরুল ইসলাম মনি বলেন, আমার অনেক স্বপ্ন আছে। আমি এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণ নিয়ে ভাবি। তারেক রহমান প্রধানমন্ত্রী হলে কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড চালু করা হবে। পাশাপাশি পাথরঘাটায় একটি সমুদ্র বন্দর স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

ad7f9981-a7d8-41dc-83d2-6afa18147dba

জনসভায় আরও বক্তব্য দেন, পাথরঘাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক, সদস্য সচিব এম. কামরুল ইসলাম, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হারুন অর রশিদ, সদস্য সচিব ইসমাইল হোসেন এসমে শিকদার, উপজেলা যুবদলের সাবেক সভাপতি এরফান আহমেদ সোয়েনসহ বামনা ও বেতাগী উপজেলা বিএনপির বিভিন্ন নেতারা।

জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস