জেলা প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৪ এএম
দিনাজপুর সদর উপজেলার বড়ইল গ্রামে অবস্থিত নর্থ হেয়ার প্রোডাক্ট বিডি কোম্পানি লিমিটেডের নারী শ্রমিকদের মাঝে হঠাৎ আতঙ্ক দেখা দিয়েছে। এ সময় আহত হয়েছে অর্ধশত নারী শ্রমিক। গুরুতর আহত ১৪ জন শ্রমিককে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার রোগীরা হলেন— রুনা খাতুন (২২), শিউলি (৪৫), রুবিনা খাতুন (৬২), গীতা রানী (৪০), নূপুর (১২), শারমিন (১৮), জান্নাতুল ফেরদৌস (২৫), রেশমা (৩৫), লাবনী আক্তার (১৯), রেশমা (৩৫), লাবনী আক্তার (১৯), রূপা খাতুন (১৮), কৌশী রায় (১৫) ও জাহানারা খাতুন (২১)।
জানা গেছে, দিনাজপুর সদর উপজেলার বনকালী গ্রামে কয়েক বছর পূর্বে গড়ে ওঠে এই চীনা কোম্পানি। এই কোম্পানিতে আশপাশের এলাকার কয়েক হাজার নারী ও কিশোরীর কর্মসংস্থান হয়েছে। বুধবার সকালে কোম্পানিতে হঠাৎ আতঙ্ক দেখা যায় নারী শ্রমিকদের মাঝে। দিকবিদিক ছোটাছুটি শুরু করে শ্রমিকরা। এ সময় অর্ধশত নারী শ্রমিক আহত হয়। পরে ফায়ার সার্ভিস, থানা পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত ১০ জনকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে সাংবাদিকদের সঙ্গে কোম্পানির কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হয়নি।

দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আলিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কী কারণে নারী শ্রমিকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে তা এখনো জানা যায়নি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক রবিউল ইসলাম জানান, রোগীদের সঙ্গে কথা বলেছি। তাদের দেওয়া বক্তব্য অনুযায়ী, তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক দেখা গেছে। তাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই আতঙ্কের কারণে শ্বাসকষ্ট দেখা দিয়েছে। তবে তারা সুস্থ রয়েছেন।
প্রতিনিধি/এফএ