images

সারাদেশ

হবিগঞ্জে ২০ কেজি গাঁজাসহ ২ কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি

০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০০ পিএম

হবিগঞ্জের মাধবপুর থেকে ২০ কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেফতার হয়েছে র‌্যাব-৯।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে এ বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতি: পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ। 

গ্রেফতার ব্যক্তিরা হলেন- জেলার চুনারুঘাট উপজেলার চাকলাপুঞ্জি এলাকার রাজেশ ঝরা (২৫) ও প্রসেনজিৎ (২৩)। 

র‌্যাব জানায়, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল হবিগঞ্জের মাধবপুরের তেলিয়াপাড়া বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, চা বাগানের আশপাশ এলাকায় কতিপয় মাদক কারবারি অবস্থান করছে। এ সংবাদ প্রেক্ষিতে র‌্যাবের অভিযানিক দলটি ঘটনাস্থলে পৌঁছালে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে দুইজনকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা জানায়, তাদের হেফাজতে গাঁজা রয়েছে। তাৎক্ষণিক ২০ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। পরে মামলা দায়েরপূর্বক আলামতসহ তাদেরকে মাধবপুর থানায় প্রেরণ করা হয়েছে।