images

সারাদেশ

মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইউপি সচিব নিহত

জেলা প্রতিনিধি

০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৯ পিএম

জামালপুরের মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় সিধুলী ইউনিয়ন পরিষদের সচিব ও প্রশাসনিক কর্মকর্তা এস এম তোজাম্মেল হোসেন নিহত হয়েছেন।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে মাদারগঞ্জ-ভাটারা সড়কের পলিশা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত এস এম তোজাম্মেল হোসেন উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের ফকরিপাড়া এলাকার মৃত অসি ফকিরের ছেলে। তিনি সিধুলী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, তোজাম্মেল মোটরসাইকেলে করে সিধুলী ইউনিয়ন পরিষদ থেকে বালিজুড়ী বাজারের দিকে যাচ্ছিলেন। পলিশা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তার ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/ এজে