জেলা প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৫ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি প্রচারণা অংশ হিসেবে নির্বাচনি জনসভায় আগামী বুধবার ৪ ফেব্রুয়ারি দুপুরে টাঙ্গাইলে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
এ উপলক্ষে সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইলে প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ১১ দলীয় জোট এক সংবাদ সম্মেলন আয়োজন করেন। টাঙ্গাইল পৌর শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জনসভায় বক্তৃতা দেবেন ডা. শফিকুর রহমান।
সংবাদ সম্মেলনে টাঙ্গাইল-৫ (সদর) আসনের জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতের আমির আহসান হাবীব মাসুদ বলেন, জামায়াতের আমীরের আগমন উপলক্ষে আমরা প্রস্তুতি গ্রহণ করছি। এ সমাবেশ টাঙ্গাইলে নতুন এক ইতিহাসের সৃষ্টি করবে।
তিনি আরও বলেন— আমরা আশা করছি জামায়াতের ইসলামীর লক্ষাধিক নেতাকর্মী উপস্থিত থাকবেন। এর বাইরেও ১১ দলীয় জোটের নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত থাকবেন।
এ সময় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হোসনে মোবারক বাবুল, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব মাসুদুর রহমান রাসেল, খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, শহর জামায়াতের আমির অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি সাইফুল ইসলাম, সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম, ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি শাহীন মিঞা প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এসএস