images

সারাদেশ

পটুয়াখালীর দুই উপজেলায় বিএনপির নতুন কমিটির গঠন

জেলা প্রতিনিধি

০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৬ এএম

পটুয়াখালীর দশমিনা-গলাচিপা উপজেলা ও গলাচিপা পৌর বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

দশমিনা উপজেলা বিএনপির ষোল সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিতে রফিকুল ইসলাম খানকে আহবায়ক ও সাহেব আলী মাতাব্বরকে সদস্য সচিব করে হয়েছে।

গলাচিপা উপজেলা বিএনপির একুশ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিতে সিদ্দিক আহম্মেদ মোল্লাকে আহবায়ক ও শাহ আলম শানুকে সদস্য সচিব করা হয়।

 

গলাচিপা পৌর বিএনপির দুই সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি গঠিত হয়েছে। এতে আহবায়ক রফিকুল ইসলাম খান, সদস্য সচিব সাহেব আলী মাতাব্বর।

প্রতিনিধি/টিবি