images

সারাদেশ

‘ক্ষমতায় এলে সকল চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নেব’

উপজেলা প্রতিনিধি

০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২১ পিএম

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ছাইফুর রহমানের নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার জোরারগঞ্জ বাজারে এ গণমিছিল অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন দলটির মনোনীত প্রার্থী ছাইফুর রহমান।

গণমিছিলটি জোরারগঞ্জ মাদরাসা থেকে শুরু হয়ে জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় মার্কেট এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এর আগে দিনব্যাপী জোরারগঞ্জ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন তিনি।

সমাবেশে অ্যাডভোকেট ছাইফুর রহমান বলেন, ‘আগামী নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশে চাঁদাবাজি বন্ধ করা হবে। বালুমহাল দখল, অবৈধভাবে মাটি কাটা ও গাছ কাটা রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জামায়াতে ইসলামী সকল ধর্মের মানুষের নিরাপত্তা দিতে অঙ্গীকারবদ্ধ।’

সনাতন সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের দল থেকে খুলনায় কৃষ্ণ নন্দীকে প্রার্থী করা হয়েছে। তার জন্য জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। তাই মিরসরাইয়েও আপনারা আমার পাশে থাকবেন বলে আমি আশা করি।’

এ সময় উপস্থিত ছিলেন জোরারগঞ্জ ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মুক্তার আহমদ, জোরারগঞ্জ থানা জামায়াতের সমাজসেবা বিষয়ক সম্পাদক মো. হারিস মিয়া মোমিন, জোরারগঞ্জ থানা পেশাজীবী পরিষদের সভাপতি নাসির উদ্দিন, অধ্যাপক বোরহান উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রেদোয়ানুল হক ও শিবির নেতা জামাল উদ্দিন প্রমুখ।

প্রতিনিধি/একেবি