images

সারাদেশ

মাস্টারকে ফোনে হুমকি: হাতিয়ায় ফেরি চলাচল সাময়িক বন্ধ রেখেছে কর্তৃপক্ষ

জেলা প্রতিনিধি

০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১১ পিএম

নোয়াখালীর হাতিয়া রুটে চলাচলকারী ‘মহানন্দা’ ফেরির মাস্টারকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে এবং নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রেখেছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে হাতিয়া মহানন্দা ফেরির পরিচালক ফয়সাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একটু ঝামেলা হয়েছিল তো, তাই ফেরি মাঝ নদীতে নিয়ে রাখা হয়েছিল। কিছু পোলাপান আইসা হুমকি-ধমকি দিছে যে ফেরি ভিড়াইলে পা ভেঙে ফেলবে, স্টাফদের মারধর করবে। তাই নিরাপত্তার জন্য ফেরিটা সরায়ে রাখা হইছিল। যদিও ওদের তো চিনি না। সব অচেনা মুখ।

পরে প্রশাসনকে জানালে তারা নিরাপত্তার আশ্বাস দিলে তাদের উপস্থিতিতে ফেরি ঘাটে ভিড়াইছে এবং এখন গাড়ি লোড হচ্ছে।

আরও পড়ুন

বাউফলে রূপালী ব্যাংকের ক্যাশিয়ারকে কুপিয়ে জখম

ফেরি মহানন্দের মাস্টার মোজাম্মেল জানান, ফেরি ছাড়ার সময় পরিবর্তন এবং যাত্রী পরিবহন সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে অজ্ঞাতনামা ব্যক্তিরা আমাকে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদান করে। আজ সকাল সাড়ে ১০টার দিকে দুটি পৃথক এয়ারটেল নম্বর থেকে আমাকে কল করে হুমকি দেওয়া হয়। নম্বরগুলো হলো +8801642612544/ +8801618386675 । কর্মক্ষেত্রে এমন নিরাপত্তাহীনতার কারণে ফেরি চলাচল স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

553dc99b-4903-4c98-83dd-d8c3be9984e5

ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটের উভয় পাশে যানবাহন ও সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং যথাযথ আইনি পদক্ষেপ ও নিরাপত্তার নিশ্চয়তা পেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।

এ বিষয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম বলেন, বিষয়টি শুনেছি বিস্তারিত জেনে আপনাদের জানাচ্ছি।

প্রতিনিধি/এসএস