ব্রাহ্মণবাড়িয়ায় মেয়াদোত্তীর্ণ বন রুটি দিয়ে স্যান্ডউইচ তৈরি করার দায়ে সুইট গ্রিন রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় জেলা শহরের হালদারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের হালদারপাড়া এলাকায় সুইট গ্রিন রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায় রেস্টুরেন্টে ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) মেয়াদ শেষ হওয়া বন রুটি দিয়ে স্যান্ডউইচ প্রস্তুত করছিলেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় সুইট গ্রিন রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাদের এই অপরাধগুলো সংশোধন করার জন্য সর্তক করে দেওয়া হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এসএস