images

সারাদেশ

নাটোরে এনসিপির নির্বাচনি অফিস ভাঙচুর, আহত ২

জেলা প্রতিনিধি

০২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫২ পিএম

নাটোরের সিংড়া উপজেলায় সুকাস ইউনিয়নে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী এস এম জার্সিস কাদির বাবুর নির্বাচনি অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসময় দুই কর্মী আহত হন।

রোববার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সুকার ইউনিয়নের ১ নং ওয়ার্ড মৌগ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মৌগ্রামের লালমন সরকারের ছেলে মো. সুলতান সরকার (৪২), একই গ্রামের মহসীনের ছেলে মো. আব্দুল আহাদ (৫০)।

0a793da6-992f-4412-8726-4781f5b3eae8

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি ও সুকাশ ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল কুদ্দুস আকন্দ এবং ইউপি সদস্য আব্দুল জলিলের নেতৃত্বে প্রায় ২৫-৩০ জন ব্যক্তি এনসিপির কার্যালয়ের সামনে ভূরিভোজের আয়োজন করেন। এ সময় নির্বাচনি অফিসের এনসিপির সমর্থকরা তাদের অন্যত্র পিকনিক করার জন্য বলেন। এ নিয়ে উভয়পক্ষের কর্মীদের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। এর জেরে নির্বাচনি অফিসে থাকা চেয়ার ভাঙচুর ও ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ করেন এনসিপির কর্মীরা।

আরও পড়ুন

নড়াইলে জমিজমা নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২

বিএনপি নেতা আব্দুল কুদ্দুস বলেন, এনসিপি কর্মীরাই নিজেদের অফিসের চেয়ার ভাঙচুর করেছে। আমাদের কোনো কর্মী এই ঘটনার সঙ্গে জড়িত নয়।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অ স ম আব্দুন নূর ঢাকা মেইলকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস