images

সারাদেশ

আমরা ভাই-ভাই, সংখ্যালঘু-সংখ্যাগুরু বলে কোনো বিভেদ থাকবে না: ডা. সুলতান

জেলা প্রতিনিধি

০২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৫ পিএম

বেতাগী উপজেলায় উঠান বৈঠক ও গণসংযোগকালে ১১ দলীয় জোটের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. সুলতান আহমেদ বলেছেন, আমি বেতাগীর সন্তান হিসেবে আপনাদের কাছে এসেছি। বেতাগী, বামনা ও পাথরঘাটার সার্বিক উন্নয়নের জন্য আপনাদের সহযোগিতা চাই। নির্বাচিত হলে এ অঞ্চলকে একটি আদর্শ ও মডেল এলাকায় রূপান্তর করতে কাজ করব।

তিনি বলেছেন, আমরা সবাই ভাই-ভাই। এখানে সংখ্যালঘু-সংখ্যাগুরু বলে কোনো বিভেদ থাকবে না। সব নাগরিক সমান অধিকার নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করবে। নানা বাধা ও প্রতিকূলতার মধ্যেও আমাদের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করে যাচ্ছে।

3efc4d21-8cce-4f39-a202-733b476e7a75

রোববার (১ ফেব্রুয়ারি) বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত বেতাগী উপজেলার ছোট মোকামিয়া বটতলা, মোকামিয়া ইউনিয়নের জলিসা বাজার, হিন্দুপাড়া, বেইলি ব্রিজসহ পৌরসভার বিভিন্ন এলাকায় উঠান বৈঠক ও গণসংযোগ করেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. সুলতান আহমেদ।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে এবার দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হবে, ইনশাআল্লাহ।

আরও পড়ুন

ধাপ্পা দিয়ে ভোট নেওয়া যায় না: মির্জা আব্বাস

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরগুনা-২ (পাথরঘাটা-বামনা-বেতাগী) আসনে নির্বাচনি তৎপরতা জোরদার করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। ভোটারদের কাছে পৌঁছাতে দোয়া প্রার্থনা, উঠান বৈঠক, গণসংযোগ ও জনসভাসহ নানা কর্মসূচি পালন করছেন।

স্থানীয় ভোটাররা জানান, প্রার্থীদের সরাসরি এলাকায় এসে কথা বলায় তারা নিজেদের মতামত জানানোর সুযোগ পাচ্ছেন। এতে নির্বাচনি পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে উঠছে।

95cd8ee9-b9c7-480c-a722-5dd19b9a4b3e

এ সময় জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতারা উপস্থিত ছিলেন। বিভিন্ন উঠান বৈঠকে দলীয় নেতারা বক্তব্য দেন এবং সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।

126742dd-6094-4345-a67b-3be31b2b52fd

এসময় বক্তারা বলেন, দেশ ও মানুষের কল্যাণে সৎ, যোগ্য ও নীতিবান নেতৃত্ব প্রতিষ্ঠা প্রয়োজন। তারা আশা প্রকাশ করেন, জনগণ উন্নয়ন, ন্যায়বিচার ও সুশাসনের পক্ষে রায় দিয়ে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করবেন।

প্রতিনিধি/এসএস