জেলা প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩২ এএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে হবিগঞ্জ জেলার বিভিন্ন চা-বাগানের কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) হবিগঞ্জের পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুনের সভাপতিত্বে পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে আয়োজনের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাসংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন পুলিশ সুপার। তিনি চা বাগান এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সারোয়ার আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাখী রানী দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শহিদুল হক মুন্সী, সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল) জহিরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) এ কে এম সালিমুল হক, জেলার সব থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন চা-বাগানের কর্মকর্তারা।
প্রতিনিধি/এসএস