images

সারাদেশ

খাগড়াছড়ি আসনে বিএনপি থেকে বহিষ্কার সমীরণ দেওয়ান

জেলা প্রতিনিধি

০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৮ এএম

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য সমীরণ দেওয়ান।

রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সমীরণ দেওয়ান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে খাগড়াছড়ি আসনে ফুটবল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলের শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপি কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা অব্যাহত থাকবে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সভাপতি, বিএনপির এমপি প্রার্থী ওয়াদুদ ভুঁইয়া।

প্রতিনিধি/টিবি