images

সারাদেশ

বৈষম্যহীন পে স্কেলের দাবিতে মাগুরায় মানববন্ধন 

জেলা প্রতিনিধি

০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১২ পিএম

বৈষম্যহীন ৯ম পে-স্কেলের জন্য প্রজ্ঞাপন ও বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে মাগুরা জেলা প্রশাসনের কর্মচারীবৃন্দ। 

রোববার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানবন্ধনে বক্তব্য দেন, শাকির আহমেদ, অমৃত কুমার বিশ্বাস, শফিকুল ইসলাম, নবির হোসেন, আব্দুল মতিন প্রমুখ।

সময় বক্তারা বলেন, ৫ বছর পর পর পে-স্কেল দেওয়ার কথা থাকলেও দীর্ঘ ১১ বছর কেটে গেলেও পে-স্কেলের প্রজ্ঞাপনের কোনো নাম গন্ধ নেই। ইতঃপূর্বে প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটি পে-স্কেল কমিটি গঠন হয়েছিল, তবে তারা পে-স্কেলের মূল কাঠামো ইতঃপূর্বেই করে দিয়েছে। কিন্তু সরকার এখনো পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেনি? নির্ধারিত ৮ হাজার ২শত ৫০ টাকা বেতনে পরিবার নিয়ে দুর্বিসহ জীবন যাপনের কথা জানান প্রশাসনের কর্মচারীবৃন্দ।

প্রতিনিধি/ এজে