Dhaka Mail Logo

সারাদেশ

বাহুবলে ৭ নেতাকে বহিষ্কার করেছে উপজেলা বিএনপি

জেলা প্রতিনিধি

৩১ জানুয়ারি ২০২৬, ১০:৪৭ পিএম

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হবিগঞ্জের বাহুবল উপজেলায় বিএনপির সাত নেতাকে প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে উপজেলা বিএনপির দফতর সম্পাদক মো. ওয়াহিদ মিয়ার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়।

আরও পড়ুন

ভোটার স্লিপ পৌঁছে দিতে ওয়েবসাইট-অ্যাপ চালু বিএনপি প্রার্থীর

বহিষ্কৃত নেতাদের মধ্যে উপজেলার স্নানঘাট ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. আব্দুল হক, সদস্য ও ২ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আহসান খাঁন, সহ-সাধারণ সম্পাদক ও স্নানঘাট ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সম্পাদক সেলিম মিয়া সেলু, ৩ নং ওয়ার্ডের সহ-সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান, ১ নং ওয়ার্ড কমিটির সদস্য খালেদ চৌধুরী ও ২ নং পুটিজুরী ইউনিয়ন সিনিয়র সহ-সভাপতি মো. কবির মিয়া রয়েছেন।

উপজেলা বিএনপির সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বহিষ্কার এই সিদ্ধান্ত দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে নেওয়া হয়েছে।

প্রতিনিধি/এসএস