images

সারাদেশ

‘দেশজুড়ে হামলার ঘটনায় নির্বাচন কমিশনের কার্যকরী উদ্যোগ নেওয়া দরকার’

জেলা প্রতিনিধি

৩০ জানুয়ারি ২০২৬, ১২:৩০ পিএম

সুনামগঞ্জ- ২ আসনে জামায়াতে ইসলামী প্রার্থী মোহাম্মদ শিশির মনিরের প্রচার গাড়িতে হামলা প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, সারাদেশে যা ঘটছে, এসবের ইতি টানা দরকার। রাজনৈতিক দলগুলোর সমন্বিত আলোচনায় বসা দরকার। এমনকি নির্বাচন কমিশনের এই ব্যাপারে কার্যকরি উদ্যোগে নেওয়া দরকার।

সারাদেশে নির্বাচনের প্রচারের ক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটছে তা অনাঙ্ক্ষিত, যা কোনোভাবে সাপোর্ট করি না। এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত রাখার জন্য সর্বক্ষেত্রে  প্রয়োজন রাজনৈতিক দলগুলোর শক্ত অবস্থান।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে সাংবাদিকদের সঙ্গে প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন

সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে: নূরুল ইসলাম মনি 

শিশির মনির বলেন, ৫ আগস্টের পরে রাজনীতিতে যদি নতুনত্ব না থাকে তাহলে সেই পুরোনো কালচার আবার ফিরে আসবে। গতকালকে আমার নির্বাচনি এলাকায় যা ঘটেছে কিংবা দেশজুড়ে যা ঘটছে এই সবের ইতি টানা দরকার।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে নির্বাচনি এলাকার দিরাই উপজেলার কাদিরপুর এলাকায় জামায়াতে ইসলামী প্রার্থী শিশির মনিরের প্রচার গাড়িতে  হামলা ও ভাঙ্চুরে ঘটনা  ঘটে। এসময় দুজন হয়।

প্রতিনিধি/এসএস