Dhaka Mail Logo

সারাদেশ

জামায়াতের জনসভা: কানায় কানায় পূর্ণ ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ

জেলা প্রতিনিধি

৩০ জানুয়ারি ২০২৬, ১১:০৭ এএম

জামায়াতে ইসলামীর নির্বাচনি জনসভায় ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হওয়া এ জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান।

ফেনী জেলা জামায়াতের আমির  মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে এতে বক্তব্য দেবেন, জামায়াতের সহকারী সেক্রেটারি এটিএম মাছুম, ডাকসু ভিপি সাদিক কায়েম, ফেনী-১ আসনে দাঁড়িপাল্লা প্রার্থী অ্যাডভোকেট এসএম কামাল উদ্দিন, ফেনী-৩ আসনে দাঁড়িপাল্লা প্রার্থী ডাক্তার ফখরুদ্দিন মানিক, ফেনী-২ আসনের ১১ দলীয় জোট প্রার্থী এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মন্জু, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া, একেএম সামছুদ্দিন। 
 
আরও পড়ুন
ফেনী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবদুর রহীমের সঞ্চালনায় জনসভায় জাতীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেবেন।

প্রতিনিধি/এসএস