images

সারাদেশ

ফ্যামিলি কার্ডের কথা বলে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে: আসিফ মাহমুদ

জেলা প্রতিনিধি

২৮ জানুয়ারি ২০২৬, ০৭:৩৮ এএম

ভুয়া ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভাতা দেওয়ার কথা বলে দেশের প্রান্তিক মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে কুমিল্লার টাউন হল মাঠে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা ও মহানগর শাখার উদ্যোগে সুশাসন, সংস্কার, সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত এনসিপির নির্বাচনী পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ বলেন, একজন মানুষকে সারা জীবন কিছু কিছু টাকা দিয়ে অসহায়, পরনির্ভরশীল করে রাখার চেয়ে তাকে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে উদ্যোক্তা, আত্ননির্ভরশীল, মর্যাদাবান হিসেবে গড়ে তোলার ওপর আমরা গুরুত্ব দিতে চাই। সেজন্য ১১ দলীয় জোট আগামী বাংলাদেশে কাজ করে যাবে।

ঋণখেলাপি ও বিদেশি নাগরিকদের মনোনয়ন দেওয়ার বিষয়ে সমলোচনা করে তিনি বলেন, এদেশে ভোটাধিকার হরণ করার পরিণতি কি হয়েছে তা আপনারা জানেন। এসময় আগামী নির্বাচনে ১১ দলীয় জোটের বিজয় প্রত্যাশা করেন তিনি।

 

এনসিপির নির্বাচনী পদযাত্রায় ১১ দলীয় জোটের কুমিল্লা-৬ সদরের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ, কুমিল্লা-৮ আসনের প্রার্থী অধ্যক্ষ সফিকুল আলম হেলালসহ এনসিপি-জামায়াতের সকল পর্যায়ের নেতৃবৃন্দরা অংশ নেন।

এর আগে কুমিল্লা নগরের রেসকোর্স এলাকা থেকে নির্বাচনী পদযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

প্রতিনিধি/টিবি