জেলা প্রতিনিধি
১৪ জুলাই ২০২২, ০৬:০৬ পিএম
ঝিনাইদহের মহেশপুর উপজেলার সেজিয়া গ্রামে দুই ছেলের মারামারি থামাতে গিয়ে লাঠির আঘাতে আব্দুল মান্নান (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল মান্নান সেজিয়া গ্রামের বাসিন্দা।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া জানান, দুপুরে আব্দুল মান্নানের দুই ছেলে মফিজুল ও সাদেকুর পারিবারিক কলহের জের ধরে লাঠি নিয়ে মারামারিতে লিপ্ত হয়। এ সময় আব্দুল মান্নান দুই ছেলে মারামারি ঠেকাতে যান। হঠাৎ এক ছেলের লাঠির আঘাত আব্দুল মান্নানের মাথায় লাগে। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ঘটনার পর থেকে আব্দুল মান্নানের দুই ছেলে পলাতক রয়েছে। তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রতিনিধি/এইচই