জেলা প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০২৬, ০৯:৪০ এএম
ফরিদপুরে অভিযান চালিয়ে ৬ হাজার ৯৮৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র্যাব- ১০।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল তিনটার দিকে ফরিদপুর জেলার নগরকান্দা থানাধীন জয় বাংলা রেলক্রসিংয়ের পশ্চিম পাশে ঢাকা টু গোপালগঞ্জগামী মহাসড়কের ওপর এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১০- ফরিদপুর এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম।
আটক হওয়া ওই দুই মাদক কারবারি হলেন- পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাহুমুদকান্দা এলাকার মো. ফাইজুল সরদারের ছেলে মো. নাঈম (২৪) ও একই উপজেলার মাটিভাঙ্গা এলাকার মো. বদরুজ্জামানের ছেলে মো. শফিকুল ইসলাম (২৩)।

র্যাব-১০- ফরিদপুর এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার নগরকান্দা থানাধীন জয় বাংলা রেলক্রসিং এর পশ্চিম পাশে ঢাকা টু গোপালগঞ্জগামী মহাসড়কের উপর অভিযান চালিয়ে ৬ হাজার ৯৮৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক করা হয়েছে। ইয়াবার আনুমানিক মূল্য ২০ লাখ টাকা।
প্রতিনিধি/এসএস