Dhaka Mail Logo

সারাদেশ

তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি

২২ জানুয়ারি ২০২৬, ০৭:৫১ এএম

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি করার অভিযোগে দিনাজপুরের পার্বতীপুরে গোলাম মোস্তফা (৩৪) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে তাকে সাইবার নিরাপত্তা আইনে গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গোলাম মোস্তফা হরিরামপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।

পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ এম এ ফারুক বলেন, অভিযুক্ত গোলাম মোস্তফা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ইলেকট্রনিকস ডিভাইস ও মোবাইল ফোনের ইন্টারনেট ব্যবহার করে ফেসবুকে অশ্লীল, সহিংসতা, ঘৃণা ও বিদ্বেষমূলক তথ্য বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। বিষয়টি দেখে স্থানীয় ইউনিয়ন বিএনপি নেতা-কর্মীরা পুলিশকে জানায়।

আরও পড়ুন

দিনাজপুরে ৫ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, চূড়ান্ত ৪০ জন

পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের খয়েরপুকুর হাটস্থ সোমা স্টুডিও এর সামনে থেকে গোলাম মোস্তফা গ্রেফতার করে।

এ ঘটনায় বুধবার (২১ জানুয়ারি) অভিযুক্ত গোলাম মোস্তফাসহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে ইলেকট্রনিকস ডিভাইস ও ফেসবুকে অশ্লীল, সহিংসতা, ঘৃণা ও বিদ্বেষমূলক তথ্য বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ এনে পার্বতীপুর মডেল থানায় সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা করেন উপজেলার ১০ নম্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তপু।

পার্বতীপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম ডাক্তার বলেন, আমাদের চেয়ারম্যান তারেক রহমানের গৌরব, সম্মান, দেশপ্রেম, রাজনৈতিক দুরদর্শিতাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছেন ফেসবুকের মাধ্যমে গোলাম মোস্তফা কাণ্ডজ্ঞানহীন ও মিথ্যা পোস্ট দিয়ে উদ্দেশ্যমূলকভাবে অপরাধমূলক কর্মকাণ্ড করেছে।

প্রতিনিধি/এসএস