Dhaka Mail Logo

সারাদেশ

দেশ ছেড়ে পালানোর সময় বিমানবন্দরে জেলা ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

জেলা প্রতিনিধি

১৬ জানুয়ারি ২০২৬, ০৬:২৬ পিএম

দেশ ছেড়ে পালানোর সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে নি‌ষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজবাড়ী জেলা শাখার সভাপতি মো. শাহিন শেখকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকালে রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শাহিন শেখকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে গ্রেফতার করা হয়েছে।

আটককৃত শা‌হিন শেখ রাজবাড়ী সদর উপজেলার মৃত লোকমান শেখের ছেলে।

পুলিশ জানায়, ২০২২ সালের মার্চ মাসে তিনি রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পান। ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

প্রতিনিধি/এজে