Dhaka Mail Logo

সারাদেশ

ভৈরবে হাসপাতাল থেকে নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি

১১ জুলাই ২০২২, ০৪:১৮ পিএম

কিশোরগঞ্জের ভৈরবে উপজেলায় হাসপাতাল থেকে রিমা প্রামাণিক (১৯) নামে এক নার্সের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ জুলাই) সকাল ৯টার দিকে ইউনাইটেড প্রাইভেট হাসপাতালের একটি কক্ষ থেকে মরদেহ পাওয়া যায়।

রিমা প্রমাণিক ওই হাসপাতালের শিক্ষানবিশ নার্স হিসেবে কর্মরত ছিলেন। তিনি নরসিংদীর রায়পুরা উপজেলার তিরিসপুর গ্রামের সেন্টু প্রামাণিকের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে ভৈরব ইউনাইটেড প্রাইভেট হাসপাতালের কক্ষ থেকে ওই শিক্ষানবিশ নার্সের মরদেহ উদ্ধার করা হয়। তিনি কি কারণে আত্মহত্যা করেছেন তা খতিয়ে দেখে পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এইচই