জেলা প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০২৫, ০৯:০৭ পিএম
গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় যশোরে দোয়া মাহফিল, দানের সাদকা প্রদান এবং বিশেষ প্রার্থনা অব্যাহত রয়েছে। বুধবার বিএনপি অঙ্গ সংগঠনসহ পেশাজীবী সংগঠন এবং ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অন্যদিকে, নীলগঞ্জ মহাশ্মশান মন্দির কমিটি গণতন্ত্রের মাতার সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা করে।
বুধবার (৩ নভেম্বর) বাদ আসর জেলা বিএনপি কার্যালয়ের সামনে জেলা মহিলা দল আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। এর আগে সকালে নগর বিএনপির ৩ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে আপোসহীন দেশনেত্রীর সুস্থতা কামনায় ঘোপ কবরস্থান মসজিদ মাদ্রাসায় দানের সাদকা হিসেবে একটি ছাগল প্রদান করেন জেলা বিএনপির সাবেক সম্পাদকমণ্ডলীর সদস্য এ কে শরফুদ্দৌলা ছোটলু।
ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (ওজোপাডিকো) যশোর সার্কেল-২ এর কার্যালয়ে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন এবং ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড যশোর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী অমূল্য কুমার সরকার।
যশোর সরকারি এম এম কলেজে ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, কলেজের উপাধ্যক্ষ এ কে এম শরিফুল ইসলাম। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি যশোর জেলা শাখার আয়োজনেও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পৃথক দোয়া মাহফিলগুলোতে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, সাবেক সদস্য খন্দকার মাসুদুল হক, ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড যশোর সার্কেল-১ এর নির্বাহী প্রকৌশলী নাসির উদ্দিন, সার্কেল-২ এর নির্বাহী প্রকৌশলী জি এম মাহমুদ প্রধান, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফর, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি ফারুক আহমদ সিদ্দিকী, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহাবুদ্দিন, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি যশোর জেলা শাখার সভাপতি জসিম উদ্দিন খান, সহ-সভাপতি কামরুল ইসলাম হেলাল, আব্দুল খালেক, অতিরিক্ত সাধারণ সম্পাদক নূর উদ্দিন খান, যুগ্ম-সম্পাদক আব্দুল মালেক, মিজানুর রহমান প্রমুখ।
নীলগঞ্জ মহাশ্মশান মন্দির কমিটির আয়োজিত বিশেষ প্রার্থনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নীলগঞ্জ মহাশ্মশান মন্দির কমিটির সভাপতি অধ্যাপক অলোক ঘোষ, সাধারণ সম্পাদক সনৎ কুমার সাহা, রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট যশোর জেলা শাখার সদস্য সচিব নির্মল কুমার বিট, জেলা পূজা পরিষদের নেতা মৃণাল কান্তি দে, দীপক রায়, বিষ্ণু সাহা, শ্মশান কমিটির রাধাকান্ত বিশ্বাস, অশোক সাহা, সুকুমার মিত্র, বিমল রায়, পার্থ প্রতীম মন্ডল, বিশ্বজিৎ হালদার, তাপস পোদ্দার, দেবব্রত অধিকারী, লালু হালদার, শ্যামল পাল, লিটন অধিকারী, শংকর রায় প্রমুখ।
প্রতিনিধি/একেবি