জেলা প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২৫, ০৭:২৩ পিএম
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় গ্রাহকের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক প্রিপেইড মিটার লাগাতে গিয়ে স্থানীয় জনতার প্রতিবাদের রোষানলে পড়ে গাড়ি নিয়ে পালিয়ে গেছেন নেসকোর কর্মচারীরা।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলার মহদীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন
এর আগে, প্রিপেইড মিটার স্থাপনের বিরুদ্ধে উপজেলার প্রতিটি ওয়ার্ডে প্রিপেইড মিটার প্রতিরোধ কমিটি গঠন করেছে পলাশবাড়ী সচেতন নাগরিক সমাজসহ উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠন।
পলাশবাড়ী সচেতন নাগরিক সমাজ ও প্রিপেইড মিটার প্রতিরোধ কমিটির নেতারা দাবি করেন, পরবর্তীতে কেউ যদি প্রিপেইড মিটার স্থাপনের চেষ্টা করে তাহলে স্থানীয় জনতা তাদের গণধোলাই দেবে।
প্রতিনিধি/এসএস