images

সারাদেশ

গাইবান্ধায় ধানখেতে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ

জেলা প্রতিনিধি

০২ ডিসেম্বর ২০২৫, ০৩:৫০ পিএম

গাইবান্ধার সাঘাটা উপজেলার একটি ধানখেতে নিয়ে এক মাদরাসা ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আব্দুল মাজেদ মিয়া (২২) নামের এক যুবককে আসামি করে থানায় মামলা করা হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছে সাঘাটা থানা পুলিশ।

ধর্ষক আব্দুল মাজেদ মিয়া সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের গজারিয়া গ্রামের হামিদুল ইসলামের ছেলে এবং ধর্ষণের শিকার ছাত্রীটি একই ইউনিয়নের বাসিন্দা।

মামলা সূত্রে জানা গেছে, অভিযুক্ত আব্দুল মাজেদ মিয়া দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে প্রেমসহ বিভিন্ন কু-প্রস্তাব দিয়ে আসেন। এতে মেয়েটি রাজি না হওয়ায় মাজেদ মিয়া তার ওপর ক্ষিপ্ত হয়ে ক্ষতি করার জন্য বিভিন্ন সুযোগ খুঁজতে থাকেন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি মেয়েটি কামালেরপাড়া ইউনিয়নের চাকুলী গ্রামের মামার বাড়িতে বেড়াতে যায়। সেখানে থাকা অবস্থায় গত ২৮ নভেম্বর রাত ৯টার দিকে ছাত্রীটি প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে গেলে আগে থেকে ওত পেতে থাকা যুবক আব্দুল মাজেদ মিয়া ভুক্তভোগীর মুখ চেপে ধরে বাড়ির পাশের ধানখেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

আরও পড়ুন

সাদুল্লাপুরে গাঁজাসহ নারী গ্রেফতার

এ ঘটনায় গত ২৮ নভেম্বর ছাত্রীর বাবা বাদী হয়ে সাঘাটা থানায় আব্দুল মাজেদ মিয়াকে আসামি করে মামলা দায়ের করেন।  

এ বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, মামলা রুজু করার পর থেকে আসামি মাজেদ মিয়া আত্মগোপনে আছেন। তাকে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। 

প্রতিনিধি/এসএস