জেলা প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২৫, ০৩:৫০ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল রাজবাড়ী জেলার উপজেলা ইউনিটের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে রাজবাড়ী শহরের একটি ভবনে পাংশা, বালিয়াকান্দি, কালুখালী উপজেলার আহ্বায়ক ও সদস্য সচিবের নাম ঘোষণা করা হয়।
এতে পাংশা উপজেলায় আহ্বায়ক হিসেবে মো. শফিকুর রহমান মানিক, সদস্য সচিব মো. আরিফুল ইসলাম মিয়া টিপু, পাংশা পৌর শাখার আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন, সদস্য সচিব মো. ইমরান হোসেন মহিত, কালুখালী উপজেলা শাখায় আহ্বায়ক হিসেবে মো. আনিসুর রহমান ওরফে আনিস মোল্লা, সদস্য সচিব মো. নজরুল ইসলাম বিটু, বালিয়াকান্দি উপজেলা শাখায় আহ্বায়ক হিসেবে মো. মহসিন খান, সদস্য সচিব হিসেবে মো. শাহজাহান মিয়ার নাম ঘোষণা করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের রাজবাড়ী জেলার আহ্বায়ক মো. আইউবুর রহমান আয়ূব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ আলমগীর, অ্যাডভোকেট শাহরিয়ার জামান রাজিব, সদস্য সচিব এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরীসহ অনেকে। কমিটি ঘোষণা শেষে সবাইকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন অতিথিরা।
পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
প্রতিনিধি/এজে