জেলা প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২৫, ১২:১২ পিএম
লক্ষ্মীপুরে নবাগত পুলিশ সুপার মো. আবু তারেকের সঙ্গে জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমকর্মীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বেলা ১১টা থেকে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে জেলা পুলিশের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল, সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম পাবেল-সহ জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।
সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মোস্তাকুর রহমান, গাজী গিয়াস উদ্দিন, কামাল উদ্দিন হাওলাদার, আব্দুস শহিদ, আতোয়ার রহমান মনির-সহ প্রমুখ।
মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার মো. আবু তারেক বলেন, ‘সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পণ। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের পাশাপাশি গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের সহযোগিতা নিয়ে জেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে চাই।’
তিনি আরও বলেন, ‘অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পুলিশের প্রতিটি সদস্য যেন আন্তরিকভাবে দায়িত্ব পালন করে, তা নিশ্চিত করা হবে।’
সাংবাদিকরাও পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। মতবিনিময় সভায় পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক আরও দৃঢ় করার আহ্বান জানানো হয়।
প্রতিনিধি/একেবি