images

সারাদেশ

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৩

জেলা প্রতিনিধি

০২ ডিসেম্বর ২০২৫, ১১:০৬ এএম

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

thumbnail_1000245428

হাইওয়ে পুলিশ জানায়, রাজধানী ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসে ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস। ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ ব্রিজের ওপর পৌঁছালে এক ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসটি সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এছাড়া আহত হন অন্তত ১৭ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান আরও দুজন।

thumbnail_1000245425

এদিকে, দুর্ঘটনার পর মহাসড়কের ঢাকাগামী লেনে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে।

 

মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার ওসি জহুরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালায় হাইওয়ে পুলিশ। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রতিনিধি/টিবি