images

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে বিদেশি পিস্তলসহ যুবক আটক

জেলা প্রতিনিধি

০১ ডিসেম্বর ২০২৫, ০৮:৫০ পিএম

চাঁপাইনবাবগঞ্জের সদর মডেল থানাধীন মহানন্দা টোল প্লাজায় চেকপোস্টে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (১ ডিসেম্বর ২০২৫) বিকেল ৪টা ৩০ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি সিএনজিতে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রী আসন থেকে রয়েল হাসান অরণ্য (৩৫), পিতা: মৃত আল মামুন, গ্রাম পারচোকা, মাদরাসা বাজার, মনাকষা ইউনিয়ন শিবগঞ্জ জেলা চাঁপাইনবাবগঞ্জ কে আটক করা হয়।

তল্লাশিতে তার কাছ থেকে ‘মেড ইন ইউএসএ’ লেখা ৭.৬৫ মডেলের একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি এবং ২টি ম্যাগাজিন উদ্ধার করে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার জনাব এ এন এম অসিম ফিরোজ জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

প্রতিনিধি/ এজে