Dhaka Mail Logo

সারাদেশ

পলাশবাড়ীতে অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস

জেলা প্রতিনিধি

০১ ডিসেম্বর ২০২৫, ০৭:২৮ পিএম

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে প্রশাসন। এসময় একটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নে কৈশোবপুর ব্রিজের পাশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ।

এসময় থানা পুলিশের একটি টিম ও উপজেলা প্রশাসনের কর্মচারীরাসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, পলাশবাড়ী উপজেলার নদ-নদী ও আবাদি জমি থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন কার্যক্রম চলমান রেখেছে কয়েকটি চক্র। উপজেলা প্রশাসনের এ অভিযানের প্রেক্ষিতে মাটি ও বালু খেকোদের কার্যক্রম নির্মূল করা সম্ভব।

পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

প্রতিনিধি/ এজে