Dhaka Mail Logo

সারাদেশ

হবিগঞ্জে ১৯৬ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ জব্দ

জেলা প্রতিনিধি

৩০ নভেম্বর ২০২৫, ০৯:০২ এএম

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৯৬ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ ও দু’টি এ্যাপাচি মোটরসাইকেলসহ মো. জুয়েল মিয়া (৩৫) নামে একজনকে আটক করেছে। আটক জুয়েল জেলার মাধবপুর উপজেলার এক্তিয়ারপুর গ্রামের বাসিন্দা। জব্দকৃত সিরাপ ও মোটরসাইকেলের বাজারমূল্য তিন লাখ ৯৩ হাজার ৪০০ টাকা।

শনিবার (২৯ নভেম্বর) দিবাগত মধ্যরাতে এ বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

বিজিবি সূত্র জানায়, জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া বিওপির একটি টহল দল রাতে সীমান্তের শূন্য লাইন হতে ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উরিষ্যা লাইন নামক এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে। 

এ সময় সন্দেহজনকভাবে দু’টি মোটরসাইকেল দেখে সিগন্যাল দিলে দু’জন লোক মোটরসাইকেল দু’টি ফেলে চা বাগান দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। 

তাৎক্ষণিক বিজিবির টহল দলটি ধাওয়া করে ঘটনাস্থল থেকে হাতেনাতে মো. জুয়েল মিয়া নামে একজনকে আটক করে। তার সঙ্গে তাদের ফেলে যাওয়া মোটরসাইকেল দু’টি তল্লাশি করে অভিনব কায়দায় বডির ভেতরে ও আসনের নিচে লুকানো অবস্থায় ১৯৬ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় মাদক ও দু’টি মোটরসাইকেলসহ আসামিকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে মাধবপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। 

প্রতিনিধি/ এমইউ